আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে নতুন করে আলোচনার পথ খুলতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আহ্বানে সাড়া দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে সাক্ষাতে বসতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচিত এই বৈঠক আগামী বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলেনস্কি নিজেই।
রোববার (১১ মে) জেলেনস্কি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লিখেছেন,
“আমরা আগামীকাল থেকেই একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি আশা করছি। যা কূটনীতির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে। হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনও মানে হয় না।”
জেলেনস্কির এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছিলেন,
“ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি চান না। বরং তিনি বৃহস্পতিবার তুরস্কে সরাসরি সাক্ষাৎ করে রক্তপাত থামাতে চান। ইউক্রেনের উচিত এই প্রস্তাবে তাৎক্ষণিক সাড়া দেওয়া।”
ট্রাম্প আরও বলেন,
“আমি সন্দেহ করছি, ইউক্রেন আদৌ চুক্তি করতে চায় কি না। পুতিন এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের বার্ষিকী নিয়ে ব্যস্ত, কিন্তু যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সেই বিজয় সম্ভব ছিল না। তাই এখনই বৈঠকে বসার সময়।”
এর আগে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি সোমবার (১২ মে) থেকেই ৩০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান রাশিয়ার প্রতি। এই প্রস্তাব ছিল যেকোনো ধরনের আলোচনার শুরুর শর্ত। তবে রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সাড়া দেয়নি।
এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং ন্যাটো—সব পক্ষই এই আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ার ওপর গুরুত্বারোপ করছে। বিশেষ করে, দীর্ঘ যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে মানবিক সংকট মোকাবেলায় স্থায়ী যুদ্ধবিরতির বিকল্প দেখছেন না কেউই।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |