| বঙ্গাব্দ

বাংলাদেশে চীনা কমিউনিস্ট পার্টি প্রতিনিধি দলের সাথে বৈঠক করলো বিএনপি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 26-04-2025 ইং
  • 4617687 বার পঠিত
বাংলাদেশে চীনা কমিউনিস্ট পার্টি প্রতিনিধি দলের সাথে বৈঠক করলো বিএনপি
ছবির ক্যাপশন: বাংলাদেশে চীনা কমিউনিস্ট পার্টি প্রতিনিধি দলের সাথে বৈঠক করলো বিএনপি

বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি

বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। অন্যদিকে, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর পেং জিউবিন-এর নেতৃত্বে আট সদস্যের চীনা প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।

চীনা প্রতিনিধি দলের পক্ষে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর মিসেস চেন জুয়ানবো, তৃতীয় সচিব চেন ইয়াংপেই, ঝাং গুইউ, ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং এবং সংযুক্ত কর্মকর্তা লিউ হংরু।

জানা গেছে, উভয় পক্ষের মধ্যে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সফরে আসে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিনে তারা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে।

বিএনপির পক্ষ থেকে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বলে অভিহিত করা হয়েছে। দলটি বলছে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সঠিক চিত্র তুলে ধরতে এবং ভবিষ্যতে গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই ধরনের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বৈঠক বিএনপি এবং চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency