ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫:
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো নির্বাচনী জোট গঠনের প্রস্তুতি শুরু করেছে। তবে এই প্রক্রিয়া যেভাবেই এগোক না কেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানে তারা এক ও অভিন্ন থাকবে বলে জানিয়েছেন দলগুলোর শীর্ষ নেতারা। যমুনা টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারা এসব মন্তব্য করেন।
সাক্ষাৎকারে জামায়াত ইসলামিসহ চারটি ইসলামী দলের নেতারা বলেন, “আমরা রাজনৈতিক মতভেদ ভুলে এখন একটি বড় উদ্দেশ্যের জন্য এক হচ্ছি—আর তা হলো আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ।”
তারা আরও জানান, নির্বাচনী জোট গঠনের বিষয়েও নীতিগতভাবে সম্মতি রয়েছে এবং উপযুক্ত সময়েই সেই ঘোষণা দেওয়া হবে।
ইসলামী দলগুলোর নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরই তাদের জোটের কাঠামো ও নেতৃত্ব সংক্রান্ত বিষয়গুলো জনসমক্ষে আনা হবে। জামায়াত ইসলামীর এক মুখপাত্র বলেন, “ইসলামপন্থিদের সব ভোট এক বাক্সে আনতে হবে। এতে ভোট বিভাজনের সুযোগ কমবে এবং আমাদের অবস্থান আরও শক্তিশালী হবে।”
গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক উত্তাপের মধ্যেই ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য একাধিক মতবিনিময় সভা হয়েছে। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম এবং খেলাফত মজলিস—এই চারটি দল এখন পর্যন্ত নীতিগতভাবে একসাথে কাজ করতে রাজি হয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।
জানা গেছে, জামায়াত ছাড়া অন্য কিছু ইসলামী দল সম্প্রতি বিএনপির সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। তবে এই বৈঠকগুলোকে 'নির্বাচনী জোট গঠনের অংশ' হিসেবে উল্লেখ করতে রাজি নন নেতারা। তাদের ভাষায়, “এগুলো ছিল কেবলমাত্র রাজনৈতিক দিকনির্দেশনা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর চেষ্টা।”
ইসলামী দলগুলোর নেতাদের মতে, জনগণ এখন পরিবর্তন চায়। আওয়ামী লীগের দমনমূলক নীতির বিরুদ্ধে ইসলামপন্থী দলগুলোর ঐক্যই হতে পারে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের ভিত্তি। তবে তারা আরও বলেন, “এই ঐক্য যেন শুধুই নির্বাচনী স্বার্থে না হয়—বরং দীর্ঘমেয়াদে আদর্শভিত্তিক রাজনৈতিক পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠা দরকার।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |