| বঙ্গাব্দ

রমজানে ৫০ লাখ পরিবারকে সুলভ মূল্যে চাল বিতরণ করবে অন্তর্বর্তীকালীন সরকার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 17-02-2025 ইং
  • 6234372 বার পঠিত
রমজানে ৫০ লাখ পরিবারকে সুলভ মূল্যে চাল বিতরণ করবে অন্তর্বর্তীকালীন সরকার
ছবির ক্যাপশন: রমজানে ৫০ লাখ পরিবারকে সুলভ মূল্যে চাল বিতরণ করবে

রমজানে সুলভ মূল্যে চাল বিতরণ করবে অন্তর্বর্তীকালীন সরকার

রমজানে সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, এই কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল দেয়া হবে।

তিনি জানান, ডিসিদের এই চাল বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এই তথ্য জানান।

এছাড়া, মার্চ এবং এপ্রিল মাসে ৩ লাখ টন চাল বিতরণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ১.৫ লাখ টন করে মোট তিন লাখ টন চাল বিতরণ করা হবে। ঢাকাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন শহরে ম্যাজিস্ট্রেটরা তত্ত্বাবধানে মাঠে থেকে এই কর্মসূচি পরিচালনা করবেন। ঢাকায় ১১৭টি পয়েন্টে ৭০টি ট্রাকে চাল বিক্রি হবে।

আলী ইমাম মজুমদার আরও বলেন, দেশে যত ভালো নির্বাচন হয়েছে, তা প্রশাসনের হাত দিয়ে হয়েছে। তিনি আশা করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন হবে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency