| বঙ্গাব্দ

ঘোষণা দিলেন সঙ্গীতশিল্পী ন্যান্সি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 4703 বার পঠিত
ঘোষণা দিলেন সঙ্গীতশিল্পী ন্যান্সি
ছবির ক্যাপশন: বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন সঙ্গীতশিল্পী ন্যান্সি

পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন ন্যান্সি

প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ

পাঁচ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন এই সংগীতশিল্পী। দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কে ভাঙনের খবর প্রকাশ্যে আসায় সংগীতাঙ্গনে তৈরি হয়েছে আলোচনা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন ন্যান্সি।

ফেসবুক পোস্টে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটল। দীর্ঘদিনের একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর, আমরা নিজেদের মতো করে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সবার প্রতি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, ‘যারা সবসময় আমাদের খোঁজখবর নিয়েছেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে আমাদের পরিস্থিতি বোঝার, সম্মান দেখানোর এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। জীবন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি জীবনের এই নতুন অধ্যায়টি শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। এটি ছিল এই সংগীতশিল্পীর তৃতীয় বিয়ে। এই দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency