নিজস্ব প্রতিবেদক | জাতীয় ডেস্ক
প্রকাশের সময়: ২২ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ অন্যান্য এলাকার তুলনায় আলাদা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপককে দেখতে গিয়ে মন্তব্য:
শনিবার বিকেলে ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান সন্ত্রাসীদের হামলায় আহত হওয়ার পর তাকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ব্রাহ্মণবাড়িয়ার ভিন্ন সামাজিক বাস্তবতার প্রসঙ্গ:
ওই ঘটনার প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ব্রাহ্মণবাড়িয়া এলাকাটা এরকম যে গান-বাজনা-সিনেমা বহু বছর ধরে তাদের মধ্যে নিষিদ্ধের মতো আরকি। ওখানকার পরিস্থিতি আলাদা।"
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি:
এ সময় ডা. আসাদুর রহমানের ওপর হামলার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চাঁদাবাজরা রাতারাতি কোটিপতি হতে চায় এবং তারা চিহ্নিত সন্ত্রাসী ও গডফাদারদের নাম ব্যবহার করে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সংস্কৃতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অপরাধ দমন ও চাঁদাবাজি নির্মূলে সরকার যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, এই সফরে সেটি আবারও স্পষ্ট হয়েছে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |