ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মনকাশাইর গ্রামের একটি খেলার মাঠে এ ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।
তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত আহত তিনজনের চিকিৎসা নেওয়ার তথ্য নিশ্চিত করেছে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, মনকাশাইর যুবসমাজের উদ্যোগে আয়োজিত ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এর জেরে সৈয়দাবাদ ও মনকাশাইর গ্রামের দর্শকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং খেলা বন্ধ হয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত আহত তিনজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তারা হলেন—সৈয়দাবাদ উত্তরপাড়ার মো. তাজু মিয়ার ছেলে অটোরিকশাচালক ও দর্শক আরিফ (১৯), সৈয়দাবাদ গ্রামের কাউছারের ছেলে এবং ওই ম্যাচের খেলোয়াড় জাহিদুল ইসলাম (১৭) ও উপজেলার শাহপুর গ্রামের ছোটনের ছেলে দর্শক অভি (১৭)।
বাকি আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
টুর্নামেন্টের পরিচালক এমদাদুল জানান, কিছু বুঝে ওঠার আগেই দুই পক্ষের মধ্যে হঠাৎ হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়ে যায়।
মনকাশাইর গ্রামের ইউপি সদস্য মোহন বলেন, খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |