প্রতিবেদক: বুলবুল আহমেদ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও বৃহৎ বেসরকারি এয়ারলাইন্স সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের ফ্লাইট অপারেশনস বিভাগে ‘ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং)’ পদে জনবল নিয়োগের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা নির্ধারিত নিয়মে ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং)
বিভাগ: ফ্লাইট অপারেশনস
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি)
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
নাগরিকত্ব: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
কর্মস্থল: উত্তরা কার্যালয়, ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে।
অথবা জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল কিংবা আইবি (IB) মাইপ ও ডিপি-তে পদার্থবিজ্ঞান ও গণিত আবশ্যিকভাবে থাকতে হবে।
পেশাগত যোগ্যতা:
স্বীকৃত কোনো ফ্লাইট স্কুল থেকে সিপিএল (CPL - A) লাইসেন্স এবং ইনস্ট্রুমেন্ট রেটিং (IR) থাকতে হবে। (উল্লেখ্য, সিএবি লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াধীন প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন)।
সিএবি অনুমোদিত মেডিকেল অ্যাসেসরের ইস্যু করা বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট এবং ন্যূনতম ইএলপি (ELP) লেভেল-৪ থাকতে হবে।
শারীরিক মাপ ও ফিটনেস:
পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।
প্রার্থীর বিএমআই (BMI) ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে এবং দৃষ্টিশক্তি ৬/৬ বা সংশোধিত হতে হবে।
অন্যান্য শর্ত:
প্রার্থীর কোনো ধরনের ফৌজদারি রেকর্ড থাকা যাবে না এবং তাকে অবশ্যই অধূমপায়ী হতে হবে।
বিগত দুই বছরে কোনো গুরুতর ফ্লাইট ইনসিডেন্ট এবং গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনা (Accident) ঘটার রেকর্ড থাকা যাবে না।
সাঁতার জানা থাকলে প্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬
আবেদন পদ্ধতি: আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট ফরম পূরণ করে তা স্ক্যান বা প্রস্তুত করে pilotjobs@usbair.com এই ইমেইল ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষে কেবল নির্বাচিত প্রার্থীদেরই উত্তরাস্থ প্রধান কার্যালয়ে স্পট অ্যাসেসমেন্টের জন্য আমন্ত্রণ জানানো হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |