| বঙ্গাব্দ

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২৫

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 23-11-2026 ইং
  • 23753 বার পঠিত
গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২৫
ছবির ক্যাপশন: গোপালগঞ্জে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

গোপালগঞ্জে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পালটাধাওয়া, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।

এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট বটতলা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

গুলিবিদ্ধ তিনজন হলেন চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান, শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা এবং কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা।

এ ছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে আহত একাধিক ব্যক্তিকে গোপালগঞ্জ ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ শহরের লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষ ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের মুখোমুখি হয়।

এ সময় শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে। তবে সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency