সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬-৭ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বুধহাটা ইউনিয়নের পদ্মবেওলা প্রাথমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, সপ্তাহ খানেক আগে বুধহাটা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। বুধবার একই স্থানে নতুন কমিটির সভাপতি আব্দুর রব গ্রুপ সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোট গ্রহণের আয়োজন করে, অন্যদিকে সাবেক সভাপতি কবির ঢালী গ্রুপ কর্মী সম্মেলনের ডাক দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, এতে উভয় পক্ষের ৬-৭ জন আহত হন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |