সরকার আগামী অক্টোবরের আগেই রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ শহরের সব ভাঙাচোড়া রাস্তা মেরামত এবং পুরনো বাস সরিয়ে নতুন বাস নামানোর পরিকল্পনা গ্রহণ করেছে।
এ ঘোষণা দিয়েছেন পানি সম্পদ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (৩০ জুন), সচিবালয়ে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন:
“অক্টোবরের আগে দেশের ভাঙাচোড়া রাস্তাগুলো সংস্কার করা হবে। নগরবাসী যেন দুর্ভোগে না পড়ে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।”
তিনি আরও জানান:
বিআরটিএর মাধ্যমে পুরনো বাসগুলো সরিয়ে ফেলা হবে
নতুন করে আড়াইশ (২৫০) বাস কেনা হচ্ছে
পুরনো বাসগুলো বাতিল করতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ হবে
চীনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আলোচনার পর উপদেষ্টা বলেন:
“বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। চীনের অভিজ্ঞতা থেকে শেখার মাধ্যমে আমরা আরও কার্যকরভাবে এগোতে পারব।”
ঢাকা ও আশপাশের এলাকায় ইটভাটাগুলোকে ‘No Brick Find Zone’ ঘোষণা করা হবে
ধাপে ধাপে বিকল্প প্রযুক্তির ইটভাটা স্থাপন বাধ্যতামূলক হবে
দূষণ কমাতে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে বিশেষ নীতিমালা বাস্তবায়ন করা হবে
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |