বলিউড সুপারস্টার সালমান খান গত কয়েক মাস ধরে একের পর এক হুমকি পাচ্ছেন, এবং ১৫ এপ্রিল মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে যে, এবার তাকে বাড়ি ও গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
১৪ এপ্রিল সোমবার, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে সালমান খানকে খুনের হুমকি দিয়েছেন। মেসেজে অভিনেতার বাড়িতে ঢুকে তাকে হত্যা করার পাশাপাশি, তার গাড়ি উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যে মেসেজের নম্বরটি ট্র্যাক করতে শুরু করেছে এবং তারা এই ঘটনার সাথে বিষ্ণোই গ্যাংয়ের সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। কারণ, দীর্ঘদিন ধরেই বিষ্ণোই গ্যাং সালমান খানকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে। গত বছর সালমানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার সঙ্গেও গ্যাংটির যোগ ছিল।
এই ঘটনা সামনে আসার পর, মহারাষ্ট্র সরকার সালমান খানের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়ে দিয়েছে। সুপারস্টারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ বাহিনীও অতিরিক্ত সতর্ক অবস্থায় রয়েছে।
পুলিশ এখন এ ঘটনার বিস্তারিত তদন্ত করছে, এবং বিষ্ণোই গ্যাংয়ের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা নিশ্চিত করার জন্য তারা বিভিন্ন সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে। সালমান খান এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |