| বঙ্গাব্দ

মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রলবোমা বিস্ফোরণ, গ্রেফতার ৫

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 130620 বার পঠিত
মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রলবোমা বিস্ফোরণ, গ্রেফতার ৫
ছবির ক্যাপশন: টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার পাঁচজন।

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও গোড়াই ফ্লাইওভারের নিচে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার গোড়াই ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের করা মামলায় গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে গোড়াই হাইওয়ে থানার আনুমানিক ২০০ গজ দূরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং গোড়াই ফ্লাইওভারের নিচে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), একই এলাকার শফিকুর রহমানের ছেলে রিফাত খান (২০), ঘাটাইল উপজেলার ফুলমালীর চালা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১) এবং সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে রিফাত খান দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। অন্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেফতাররা মির্জাপুর উপজেলার বাসিন্দা নন। তারা পার্শ্ববর্তী উপজেলা থেকে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের নির্দেশে নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোড়াই এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency