| বঙ্গাব্দ

সৌদি আরবের পাশে দাঁড়াতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত: খেলাফত আন্দোলনের আমির

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 13-11-2026 ইং
  • 1276 বার পঠিত
সৌদি আরবের পাশে দাঁড়াতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত: খেলাফত আন্দোলনের আমির
ছবির ক্যাপশন: সৌদি আরবের পাশে বাংলাদেশ

সৌদি আরবের পাশে দাঁড়াতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত: খেলাফত আন্দোলনের আমির

সৌদি আরবের বিরুদ্ধে কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে দেশটির পাশে দাঁড়াতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে জুমার নামাজের পর বাংলাদেশ খেলাফত আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, সৌদি আরবের সঙ্গে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের সংহতি রয়েছে। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সেই ঐক্য ও সমর্থনের বার্তা দেওয়া হচ্ছে। সৌদি সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পক্ষে অংশ নিতে প্রস্তুত থাকবেন।

তিনি আরও বলেন, অতীতেও সৌদি আরবের প্রয়োজনে বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মক্কার হারাম শরিফে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সৌদি সরকার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল বলে তিনি উল্লেখ করেন। সে সময় বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়েছিল, যারা হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল বলে দাবি করেন তিনি।

হাবিবুল্লাহ মিয়াজি বলেন, অতীতের মতো বর্তমানেও সৌদি আরবের পাশে রয়েছে বাংলাদেশ। প্রয়োজনে দেশটি বাংলাদেশের মুসলমানদের সহযোগিতা পাবে।

সৌদি আরবে হামলার ঘটনায় আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ারও দাবি জানান বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির। তিনি বলেন, জাতিসংঘের মাধ্যমে হুথিদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা সৌদি আরবে হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের প্রতিও সংহতি প্রকাশ করেন তিনি। পাশাপাশি বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হলে বিভিন্ন দেশের মুসলমানরাও সৌদি আরবের সমর্থনে এগিয়ে আসবেন বলে মন্তব্য করেন।

সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য দেন। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency