| বঙ্গাব্দ

একাত্তরের পরাজিত ও ফ্যাসিবাদী শক্তি একজোট হয়ে ষড়যন্ত্র করছে: শামা ওবায়েদ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 07-11-2026 ইং
  • 92612 বার পঠিত
একাত্তরের পরাজিত ও ফ্যাসিবাদী শক্তি একজোট হয়ে ষড়যন্ত্র করছে: শামা ওবায়েদ
ছবির ক্যাপশন: একজোট হয়ে ষড়যন্ত্র করছে: শামা ওবায়েদ

পরাজিত ও স্বৈরাচারী শক্তি একজোট হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রতিবেদক: বুলবুল আহমেদ

একাত্তরের পরাজিত ও দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শক্তি একত্র হয়ে দেশের চলমান উন্নয়ন এবং সাধারণ জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই ফ্যাসিবাদী গোষ্ঠী বিগত ১৭ বছর ধরে সুশাসনের মুখোশ পরে দেশবাসীকে সীমাহীন শোষণ ও নির্যাতন করেছে এবং এখনো দেশ ও জাতিকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক বিশাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এক নতুন ও সঠিক পথনির্দেশ পেয়েছিল। সে সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে তৎকালীন পরাজিত চক্রান্তকারীরা যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, এ দেশের দেশপ্রেমিক জনতা ও বীর সিপাহিরা ঐক্যবদ্ধভাবে তা ব্যর্থ করে দিয়েছিল।”

বিদেশে বসে ষড়যন্ত্র ও কঠোর দমন নীতির হুঁশিয়ারি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, যারা দীর্ঘ ১৭ বছর ধরে এ দেশে বিচারবহির্ভূত হত্যা, গুম ও মারাত্মক মানবাধিকার লঙ্ঘন করেছে, তারাই আজ বিদেশের মাটিতে বসে মানবাধিকারের বড় বড় বুলি আওড়াচ্ছে। বিদেশের নিরাপদ দূরত্বে অবস্থান করে দেশের ভেতরে গণপরিবহনে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন বিপন্ন করার যেকোনো ধরনের অপচেষ্টা বর্তমান সরকার ও দেশের জনগণ কঠোর হস্তে দমন করবে।

উপজেলা বিএনপি আয়োজিত এই জনসভায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency