| বঙ্গাব্দ

কারিগরি শিক্ষা বোর্ড, বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান, অ্যাডহক কমিটি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 04-11-2026 ইং
  • 179552 বার পঠিত
কারিগরি শিক্ষা বোর্ড, বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান, অ্যাডহক কমিটি
ছবির ক্যাপশন: কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি

বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক সংশোধিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ‘বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯’ অনুসরণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করতে হবে।

তবে বিশেষ কোনো ক্ষেত্র ছাড়া এ আদেশ শুধু ওই প্রবিধানমালার প্রবিধি-৪-এ উল্লেখিত ব্যবস্থাপনা কমিটির ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বোর্ড। অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ডের আগে দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে বলেও জানানো হয়েছে।

বোর্ডের এই নির্দেশনার ফলে দেশের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত প্রবিধানমালা ও পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিতে হবে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency