| বঙ্গাব্দ

বেশি র‍্যাম থাকলেই কি ফোন দ্রুত চলে? জেনে নিন

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 03-11-2026 ইং
  • 41820 বার পঠিত
বেশি র‍্যাম থাকলেই কি ফোন দ্রুত চলে? জেনে নিন
ছবির ক্যাপশন: স্মার্টফোনের র‍্যাম

স্মার্টফোন কেনার আগে জানুন, বেশি র‍্যাম থাকলেই কি ফোন দ্রুত চলে?

নতুন স্মার্টফোন কেনার সময় অনেক ক্রেতাই প্রথমে ফোনের র‍্যামের পরিমাণ জানতে চান। বর্তমানে বাজারে ৮ জিবি, ১২ জিবি এমনকি ১৬ জিবি র‍্যামের স্মার্টফোনও পাওয়া যাচ্ছে। ফলে অনেকের ধারণা, র‍্যাম যত বেশি হবে, ফোনের গতিও তত বাড়বে। তবে বাস্তবে একটি স্মার্টফোনের পারফরম্যান্স শুধু র‍্যামের ওপর নির্ভর করে না। প্রসেসর, স্টোরেজ প্রযুক্তি এবং সফটওয়্যারের মানও ফোনের গতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই নতুন ফোন কেনার আগে শুধু র‍্যামের পরিমাণ নয়, এর পাশাপাশি অন্যান্য প্রযুক্তিগত বিষয় সম্পর্কেও ধারণা রাখা প্রয়োজন।

র‍্যামের কাজ কী?

র‍্যাম বা র‍্যান্ডম অ্যাকসেস মেমোরি হলো স্মার্টফোনের অস্থায়ী মেমোরি। ব্যবহারকারী যখন একসঙ্গে একাধিক অ্যাপ চালু রাখেন, তখন সেগুলোর প্রয়োজনীয় তথ্য সাময়িকভাবে র‍্যামে সংরক্ষিত থাকে।

এর ফলে একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার পর আগের অ্যাপে ফিরে এলে অনেক সময় সেটি আগের অবস্থাতেই পাওয়া যায়। পর্যাপ্ত র‍্যাম থাকলে একাধিক অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা সাধারণত আরও স্বচ্ছন্দ হয়।

ফোনের গতিতে প্রসেসরের ভূমিকা

স্মার্টফোনের সামগ্রিক পারফরম্যান্স নির্ধারণে প্রসেসর বা চিপসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাপ চালানো, গেম খেলা, ছবি তোলা এবং ভিডিও সম্পাদনার মতো কাজ কত দ্রুত সম্পন্ন হবে, তার বড় একটি অংশ প্রসেসরের সক্ষমতার ওপর নির্ভর ক

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

সংবাদ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency