বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য বিনা খরচে পিএইচডি করার সুযোগ দিচ্ছে হংকং। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের আওতায় ৪০০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে এ সুযোগ দেওয়া হবে।
নির্বাচিত শিক্ষার্থীরা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি পাবেন। পাশাপাশি সম্মেলন ও গবেষণাভ্রমণের জন্যও দেওয়া হবে বিশেষ ভাতা।
প্রতিষ্ঠান ও ফেলোশিপের তথ্য
প্রতিষ্ঠানের নাম: হংকং রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি)।
ফেলোশিপের নাম: হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম।
শিক্ষাবর্ষ: ২০২৭-২৮।
ফেলোশিপের সংখ্যা: ৪০০টি।
মেয়াদ: সর্বোচ্চ তিন বছর।
যেসব বিষয়ে পিএইচডি করা যাবে
বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিষয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে।
যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
১. সিটি ইউনিভার্সিটি অব হংকং
২. হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি
৩. লিংনান ইউনিভার্সিটি
৪. চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং
৫. হংকং এডুকেশন ইউনিভার্সিটি
৬. হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি
৭. হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
৮. হংকং ইউনিভার্সিটি
ফেলোশিপের সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীরা তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি পাবেন। এ ছাড়া সম্মেলন ও গবেষণাভ্রমণের জন্য ভাতা দেওয়া হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকেও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা
এ ফেলোশিপে আবেদন করতে আগ্রহীদের কয়েকটি যোগ্যতা থাকতে হবে। সেগুলো হলো—
সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী—এমন আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী আইইএলটিএসসহ ইংরেজি দক্ষতার সনদ প্রয়োজন হতে পারে।
গবেষণার সক্ষমতা ও সম্ভাবনা থাকতে হবে।
যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
ইংরেজি মাধ্যমে একাডেমিক কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাষাগত যোগ্যতার সনদসংক্রান্ত শর্তে ছাড় থাকতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিয়ম যাচাই করতে হবে।
আবেদনের পদ্ধতি ও শেষ সময়
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের জন্য প্রাথমিক আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬।
ফেলোশিপের বিস্তারিত তথ্য, আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় শর্ত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |