| বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 03-11-2026 ইং
  • 34012 বার পঠিত
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
ছবির ক্যাপশন: কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের রায় বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ট্রাইব্যুনালের চিঠি

প্রতিবেদক: বুলবুল আহমেদ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদালতের নির্দেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো স্মারকের বিবরণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো বিশেষ স্মারকে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ হওয়া পরিবারের সদস্য ও আহত ভিক্টিমদের মাঝে ক্ষতিপূরণ হিসেবে বিলিবন্দোবস্ত করার স্পষ্ট রায় ও নির্দেশনা দিয়েছিলেন। ট্রাইব্যুনাল তাঁর রায়ে উক্ত সম্পত্তি বাজেয়াপ্তকরণের নির্দেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

চিফ প্রসিকিউটরের পাঠানো স্মারকে আরও বলা হয়, অনতিবিলম্বে দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারের সরাসরি নিয়ন্ত্রণে না নিলে, আসামি যেকোনো সময় তা ভোগ, বিক্রি বা অন্য কোনো উপায়ে হস্তান্তর করে ট্রাইব্যুনালের বাজেয়াপ্তকরণ সংক্রান্ত রায় ও আদেশকে অকার্যকর বা নিষ্ফল করার চেষ্টা চালাতে পারে।

আদেশ বাস্তবায়নের তাগিদ ও আসাদুজ্জামান কামালের বিষয় এ রূপ পরিস্থিতিতে, অনতিবিলম্বে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনার দেশের ভেতরের ও বাইরের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির একটি সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তা রাষ্ট্রের নিজস্ব নিয়ন্ত্রণে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায় অনুযায়ী সংগৃহীত সম্পত্তি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত ভিক্টিমদের মাঝে বিতরণ ও ক্ষতিপূরণ হিসেবে বিলিবন্দোবস্ত করার প্রয়োজনীয় রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

একই মামলায় দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাজেয়াপ্তকৃত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও হস্তান্তরের বিষয়েও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরূপ পৃথক স্মারক পাঠানো হয়েছে বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency