| বঙ্গাব্দ

বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 02-11-2026 ইং
  • 41771 বার পঠিত
বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ
ছবির ক্যাপশন: বারহাট্টায় ছোট ভাই নিহত

বারহাট্টায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই সাইকুল মিয়া (৪০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েও আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইকুল মিয়ার মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার। এর আগে রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার চন্দ্রপুর লম্বাপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত সাইকুল মিয়া চন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, বাড়ির সীমানা নিয়ে ঢাকায় বসবাসকারী বড় ভাই সাইদুল মিয়া (৪৫)-এর সঙ্গে সাইকুলের বিরোধ চলছিল। এর জেরে একপর্যায়ে সাইকুল বাধা দিলে সাইদুল তার স্ত্রী ও ছেলে সিয়ামকে নিয়ে ছোট ভাইয়ের ওপর হামলা চালান। এ সময় লাঠি দিয়ে আঘাত করলে সাইকুল গুরুতর আহত হন।

পরিবারের দাবি, বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে সাইকুলের মেয়ে সূচনার হাতেও আঘাত লাগে এবং তার হাত ভেঙে যায়। এ ছাড়া সাইকুলের স্ত্রী সুরাইয়া আক্তারের মাথায়ও আঘাত করা হয়।

পরে স্থানীয়রা আহত সাইকুলকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সেকুল মিয়া বলেন, চিৎকার শুনে সুহেলসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে সাইকুলকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার বড় ভাই সাইদুল স্ত্রী ও সন্তানকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। পরে তারা সাইকুলকে গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিছুক্ষণ পর সাইদুল ও তার পরিবারের সদস্যদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে বারহাট্টা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency