| বঙ্গাব্দ

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-10-2026 ইং
  • 291392 বার পঠিত
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
ছবির ক্যাপশন: ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

বকশীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫

প্রতিবেদক: বুলবুল আহমেদ

জামালপুরের বকশীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৫ অক্টোবর) এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন। দুপুরে দায়ের হওয়া ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭), সিফাত (২০), জয়দেবপুরের রুবেল মিয়া (২৭), জানকীপুর মির্ধাপাড়ার ফুরকান হোসেন (১৯) এবং লাউচাপড়া গ্রামের আমান উল্লাহ উদয় (২৭)। এদের মধ্যে আমান উল্লাহ উদয় বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণবপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২-এর একটি টহল দল সুজাত মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ২১৭ বোতল ভারতীয় মদ ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ওই পাঁচজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাইপথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।

ঘটনার বিষয়ে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম শামীম বলেন, ‘ছাত্রদলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয় চক্রান্তের শিকার। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতাসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঘটনা সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, আর মিথ্যা হলে দল তার পাশে থাকবে।’

জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রোববার সকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি)/২৫(ডি) ধারায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency