| বঙ্গাব্দ

বোরকা পরে হামলা করতে গিয়ে নিজেই খুন

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 22-10-2026 ইং
  • 4785 বার পঠিত
বোরকা পরে হামলা করতে গিয়ে নিজেই খুন
ছবির ক্যাপশন: হামলা করতে গিয়ে নিজেই খুন

মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৩

প্রতিবেদক: বুলবুল আহমেদ

মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে যাওয়া যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাইজুল সরদার (২২) মাদারীপুর সদর উপজেলার ‘চর কুলপদি’ এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন। এছাড়াও তিনি মাদারীপুর সদর উপজেলা যুবলীগের কর্মী ছিলেন।

আহত মহসিন চৌকিদার ও জহির চৌকিদার কালকিনির আলীনগরের মোতালেব চৌকিদারের ছেলে। অপর আহত আল আমিন সরদার মাদারীপুর সদর উপজেলার কুলপদি এলাকার বারেক সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালকিনির কালিগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মহসিন, জহিরসহ কালকিনির আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান মিলন সরদার। এসময় ইজিবাইকে বোরকা পরে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জহির ও মহসিন নামে দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়। পরে সাবেক চেয়ারম্যান মিলন সরদারের নেতৃত্বে হামলাকারীদের ধাওয়া দিয়ে তাইজুল ও আল আমিন নামে দুইজনকে কুপিয়ে জখম করা হয়।

এই ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এদিকে গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তাইজুলের চাচা সোবাহান সরদার বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের নির্দেশেই ১০-২০ জন মিলে আমার ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে। মিলন ও তার লোকজনের ফাঁসি চাই।’

এ ব্যাপারে জানতে হাফিজুর রহমান মিলন সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘এলাকার আধিপত্য বিস্তার নিয়ে অথবা পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নিহত তাইজুল সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency