প্রতিবেদক: বুলবুল আহমেদ
বেসরকারি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক এনআরবিসি ব্যাংক পিএলসি (NRBC Bank PLC) একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগে ‘চীফ রিস্ক অফিসার’ (Chief Risk Officer) পদে অভিজ্ঞ জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১২ অক্টোবর ২০২৬ থেকে পদটিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এনআরবিসি ব্যাংক পিএলসি (NRBC Bank PLC)
পদের নাম: চীফ রিস্ক অফিসার (Chief Risk Officer)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ব্যাংকিং ম্যানেজমেন্টে এমবিএম (MBM), অথবা ব্যবসায় প্রশাসনে এমবিএ (MBA), ফিন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি, ব্যবস্থাপনা বা কোনো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: পেশাগত ব্যাংকিং দক্ষতা থাকতে হবে। বিশেষ করে ব্যাংকিং সেক্টরে ঝুঁকি ব্যবস্থাপনার (Risk Management) ক্ষেত্রে উচ্চতর পদে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম (অফিসিয়াল)
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে পারবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন স্কেলের পাশাপাশি অন্যান্য ভাতা ও পারিশ্রমিক প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা এনআরবিসি ব্যাংক পিএলসি-এর অফিসিয়াল ক্যারিয়ার পেজ বা অনলাইন জব পোর্টালের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে সরাসরি আবেদন সম্পন্ন করতে পারবেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |