প্রতিবেদক: বুলবুল আহমেদ
দেশের জনপ্রিয় ও অন্যতম শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠান ‘ইজি ফ্যাশন লিমিটেড’ বিশাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সারা দেশে তাদের বিভিন্ন শোরুমের জন্য ‘সেলসম্যান’ পদে বিপুলসংখ্যক কর্মী নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৮ অক্টোবর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
আগ্রহী পুরুষ প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক আকর্ষণীয় বেতন ছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড
পদের নাম: সেলসম্যান
পদসংখ্যা: ৬০০ জন
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: খুচরা বিক্রয়কাজে ভালো যোগাযোগ ও উপস্থাপন দক্ষতা থাকতে হবে
অভিজ্ঞতা: পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই (নবীনরাও আবেদন করতে পারবেন)
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: শোরুমে
প্রার্থীর ধরন: কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে অবস্থিত ইজি ফ্যাশনের শোরুমে
বেতন: ১৪,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রযোজ্য অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে
আগ্রহী প্রার্থীরা ইজি ফ্যাশন লিমিটেডের নির্ধারিত অনলাইন পোর্টাল বা নিয়োগসংক্রান্ত প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV) জমা দিয়ে আবেদন করতে পারবেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |