| বঙ্গাব্দ

ন্যাশনাল জব জংশন-২০২৫’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু, দুই দিনব্যাপী ক্যারিয়ার মেলা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-02-2025 ইং
  • 6248930 বার পঠিত
ন্যাশনাল জব জংশন-২০২৫’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু, দুই দিনব্যাপী ক্যারিয়ার মেলা
ছবির ক্যাপশন: দুই দিনব্যাপী ক্যারিয়ার মেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘ন্যাশনাল জব জংশন-২০২৫’, দুই দিনব্যাপী ক্যারিয়ার মেলা

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা ‘ন্যাশনাল জব জংশন-২০২৫’ শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭২১নং কক্ষে ক্যারিয়ার বিষয়ক তিনটি সেশন অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের সেশনগুলোতে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, শিল্পখাতের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা উপস্থাপন এবং চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।

প্রথম সেশনে ‘বৈশ্বিক পেশাগত সুযোগ’ বিষয়ে বক্তব্য রাখেন আইডিপি বাংলাদেশ লিমিটেড এর বিক্রয় ও অপারেশন বিভাগের প্রধান আনোয়ার হোসাইন। ‘ক্রেকিং কর্পোরেট কোড’ বিষয়ক দ্বিতীয় সেশনের বক্তা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক এসকে আলমগীর হোসেন। তৃতীয় সেশনে ‘সিভি মেকিং’ বিষয়ে আলোচনা করেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এর ট্যালেন্ট ম্যানেজমেন্ট কার্যনির্বাহি মো. জামিল রওশন।

এদিকে, এই মেলার মাধ্যমে দ্বিতীয় দিনের আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন স্নাতক এবং তরুণ পেশাদাররা চল্লিশের অধিক শীর্ষস্থানীয় কোম্পানির সাথে সংযুক্ত হয়ে প্রায় দুই শতাধিক চাকরি এবং ইন্টার্নশিপের সুযোগ লাভ করতে পারবেন। মেলাটি দুই দিন (২৫ ও ২৬ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

এছাড়া সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ক্লাবের প্রধান মডারেটর সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও মডারেটর সহকারী অধ্যাপক মো. আল আমিন।

\আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency