| বঙ্গাব্দ

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 04-10-2026 ইং
  • 6805 বার পঠিত
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশজুড়ে ১০ হাজারের বেশি অভিযান পরিচালনা করে ৩৭ হাজারেরও বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের তথ্য অনুযায়ী, এসব অভিযানে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষের কাগজপত্র যাচাই করা হয়। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের নিয়োগদাতা ও আশ্রয়দাতাদের বিরুদ্ধেও নজরদারি বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ওই সময়ে ১ হাজার ৮০০-এর বেশি নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।

সাইফুদ্দিন বলেন, অতীতের তুলনায় অবৈধ বিদেশি কর্মী নিয়োগের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বর্তমানে বেশি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু নথিপত্রহীন অভিবাসীদের আটক করে সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন তিনি। অবৈধভাবে বিদেশিদের কাজে নিয়োগ ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, দীর্ঘদিনের এই সমস্যার পেছনে ব্যবস্থার কিছু দুর্বলতা এবং অসাধু চক্রের যোগসাজশ রয়েছে। তাই অভিযানকে সাময়িক পদক্ষেপ হিসেবে না দেখে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ।

বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ বা অবস্থান না করার জন্য সতর্ক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ভুয়া নথি ব্যবহার কিংবা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

একই সঙ্গে বিদেশি কর্মীদের অবৈধভাবে আশ্রয় বা কাজে নিয়োগ না দিতে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency