| বঙ্গাব্দ

ক্যানসারের সঙ্গে লড়াই, তৃতীয় কেমো শেষ সামিয়া আফরিনের

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 04-10-2026 ইং
  • 56677 বার পঠিত
ক্যানসারের সঙ্গে লড়াই, তৃতীয় কেমো শেষ সামিয়া আফরিনের
ছবির ক্যাপশন: সামিয়া আফরিন

ক্যানসারের সঙ্গে লড়াই, তৃতীয় কেমো শেষ সামিয়া আফরিনের

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬

বিনোদন জগতের উপস্থাপিকা ও মডেল-অভিনেত্রী সামিয়া আফরিন দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার শনাক্ত হয়। পরবর্তীতে সেটি ফুসফুস ও লিম্ফ নোডে ছড়িয়ে পড়ায় তার চিকিৎসা দীর্ঘ হয়। সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি।

তবে চলতি বছর আবারও ক্যানসারে আক্রান্ত হন সামিয়া। এবার তার শরীরে ডিম্বাশয়ের (ওভারিয়ান) ক্যানসার শনাক্ত হয়। সম্প্রতি অস্ত্রোপচারের পর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থেকে কেমোথেরাপি নিচ্ছেন তিনি।

কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার পর মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন সামিয়া। সেই সময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণের কথাও জানিয়েছিলেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) রাতে হাসপাতালের শয্যা থেকে তোলা একটি ছবি দিয়ে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান সামিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, তার তৃতীয় কেমোথেরাপি শেষ হয়েছে।

সামিয়া লিখেছেন, পরবর্তী কয়েকটি দিন কিছুটা কঠিন হতে পারে। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তার শরীরে যেন আর কখনো ক্যানসার ফিরে না আসে—এটাই তার প্রধান প্রার্থনা বলে জানিয়েছেন।

অক্টোবরকে ক্যানসার সচেতনতার মাস হিসেবে উল্লেখ করে সামিয়া সবাইকে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। শরীরে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।

সামিয়ার এই পোস্টের পর তার দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-অনুরাগী ও বিনোদন অঙ্গনের অনেকেই। অভিনেত্রী মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি ও ফাহমিদা নবীসহ অনেকে তার পাশে থাকার বার্তা দিয়েছেন।

দীর্ঘ চিকিৎসার মধ্যেও ইতিবাচক থাকার চেষ্টা করছেন সামিয়া আফরিন। তার শারীরিক সুস্থতার জন্য ভক্তদের কাছেও দোয়া চেয়েছেন তিনি।

সূত্র: যুগান্তর

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency