| বঙ্গাব্দ

অসুস্থতার মধ্যেও অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 04-10-2026 ইং
  • 50830 বার পঠিত
অসুস্থতার মধ্যেও অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
ছবির ক্যাপশন: অভিনেত্রী তানিয়া বৃষ্টি

অসুস্থতার মধ্যেও অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হয়। এরপর থেকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন অভিনেত্রী।

চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তানিয়া বৃষ্টি। সেখানে আরও দুটি সার্জারি করা হয়। শারীরিক অসুস্থতার কারণে ওই সময় কথা বলতেও পারতেন না তিনি।

তবে শনিবার (৩ অক্টোবর) দীর্ঘদিন পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান তানিয়া। তিনি বলেন, এখনো পুরোপুরি সুস্থ নন, তবে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। এ সময় ভক্তদের কাছে নিজের জন্য দোয়া চান তিনি।

লাইভে ভক্তদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন অভিনেত্রী। তার ওজন বেড়ে যাওয়া প্রসঙ্গে তানিয়া জানান, দুটি সার্জারির কারণে ওজন বাড়া স্বাভাবিক বিষয়।

চিকিৎসা সম্পর্কে জানতে চাইলে তানিয়া জানান, তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে তিন মাস ইতোমধ্যে শেষ হয়েছে বলেও জানান তিনি।

অভিনয়ে ফেরার বিষয়েও নিজের আগ্রহের কথা জানিয়েছেন তানিয়া বৃষ্টি। তিনি বলেন, নাটকে ফিরতে চান এবং চলতি মাস থেকেই কাজ শুরু করার ইচ্ছা রয়েছে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তাও চলছে বলে জানান তিনি।

তানিয়া আরও বলেন, শারীরিক অবস্থার কারণে হয়তো অভিনয়ে ফিরতে পারতেন না। তবে বর্তমানে আগের চেয়ে ভালো আছেন। দর্শকদের একটি অংশ তাকে আবার নাটকে দেখতে চায়—এমন ভালোবাসা ও সমর্থন তাকে অনুপ্রাণিত করছে বলেও জানান অভিনেত্রী।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা তানিয়া বলেন, তিনি নিজেও অভিনয়কে খুব মিস করছেন। দর্শকদের ভালোবাসা পেলে আবারও নিয়মিত কাজ করতে চান তিনি।

সূত্র: যুগান্তর

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency