প্রতিবেদক: বুলবুল আহমেদ
ইসরাইল ও হামাসের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাত শুরুর পর থেকে বিভিন্ন ফ্রন্টে দেশটির নিরাপত্তা বাহিনীর মোট ১ হাজার ৩১৮ জন সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফ্যামিলিজ, কমেমোরেশন অ্যান্ড হেরিটেজ বিভাগ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ঝরে যাওয়া এই প্রাণগুলোর তালিকায় রয়েছে—
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)
পুলিশ বাহিনী
গোয়েন্দা সংস্থা শিন বেত (আইএসএ)
ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস
নিরাপত্তা সমন্বয়কারী এবং স্থানীয় প্রতিরোধ দলের সদস্যবৃন্দ
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেবল গাজা উপটুকাতেই নয়, বরং লেবানন ও পশ্চিম তীরসহ অন্যান্য সংঘাতেও এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।
যুদ্ধের দীর্ঘ মেয়াদে ইসরায়েলে ৭ হাজার ১৫০ জনের বেশি মানুষকে স্বজন হারানো বা শোকাহত পরিবার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
২ হাজার ১৪৩ জন শোকাহত বাবা-মা
৩৩৫ জন বিধবা
৮৮০ জন এতিম শিশু
৩ হাজার ৭৭২ জন ভাই বা বোন হারানো ব্যক্তি
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর্বেও ‘ইয়েলো লাইন’-সংলগ্ন বাফার জোন এলাকায় বিভিন্ন বিক্ষিপ্ত সংঘর্ষ ও নিরাপত্তা ঝুঁকিতে ইসরায়েলি সেনাদের প্রাণহানি পুরোপুরি বন্ধ হয়নি। সাম্প্রতিক সময়েও উত্তর গাজায় সামরিক অবস্থানে ড্রোন হামলার মতো ঘটনায় আইডিএফের রিজার্ভ সেনার প্রাণহানির ঘটনা ঘটেছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |