| বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা: ২৫ জন নিহত, বহু আহত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 09-03-2025 ইং
  • 5752783 বার পঠিত
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা: ২৫ জন নিহত, বহু আহত
ছবির ক্যাপশন: ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা ২৫ জন নিহত

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় ২৫ জন নিহত, বহু আহত

রাশিয়া ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে ২৫ জনের প্রাণ গেছে এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। হামলার মূল টার্গেট ছিল দোনেৎস্ক, খারকিভ ও ওডেসা, যেখানে বহু বাড়িঘর ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, দোনেৎস্কে ছোড়া দুটি ব্যালিস্টিক মিসাইল আটটি আবাসিক ভবন ও একটি শপিং সেন্টারে আঘাত করেছে, যার ফলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন, এবং আহত হয়েছেন আরও ৪০ জন, এর মধ্যে ৬ জন শিশু রয়েছে।

খারকিভের বোহোদুখিভ এলাকায় হামলায় তিনজন নিহত হয়েছে, এবং দ্বিতীয় দফায় ইউক্রেনের জরুরি বিভাগের উদ্ধারকারী দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, তারা এক রাতে কিয়েভের ছোঁড়া ৩১টি ড্রোন ভূপাতিত করেছে। বর্তমানে, ইউক্রেন ব্যাপক চাপে রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র তাদের গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তা বন্ধ করেছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency