প্রথমবারের মতো বাংলাদেশে গান শোনাতে আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ
পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ প্রথমবারের মতো বাংলাদেশের মঞ্চে গান শোনাতে আসছেন। ১২ এপ্রিল রাজধানী ঢাকা, সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ কনসার্ট, যেখানে গান শোনাবেন আইমা বেগ। কনসার্টটির আয়োজন করছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
শনিবার (২২ মার্চ) আয়োজক প্রতিষ্ঠান ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে আইমা বেগের কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে। এই পোস্টে আয়োজক প্রতিষ্ঠান জানায়, 'ওয়ান ট্রু সাউন্ড' এর ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে নিয়মিত কনসার্টের আয়োজন করা হলেও এবার আয়োজকরা এটি আরো বড় পরিসরে আয়োজন করছেন। কনসার্টে আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কিছু সংগীতশিল্পীও যুক্ত হবেন। এই বিষয়টি শিগগিরই টিকিট বিক্রিসহ বিস্তারিত জানানো হবে।
আইমা বেগের সংগীত ক্যারিয়ার শুরু হয় ২০১৬ সালে, যখন তিনি পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাক করেন। ওই সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি, যা তার সংগীত জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। এরপর থেকেই তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং তিনি পাকিস্তানসহ আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেন।
এই কনসার্টটি বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে, যেখানে তারা আইমা বেগের মধুর কণ্ঠ এবং তার সংগীতের জাদু উপভোগ করতে পারবেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |