প্রতিবেদক: বুলবুল আহমেদ
উয়েফা নেশনস লিগের ম্যাচে ইসরাইলের বিরুদ্ধে দুর্দান্ত এক জয় পেয়েছে আয়ারল্যান্ড। ম্যাচে দলের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন আইরিশ মিডফিল্ডার জ্যাক ময়লান। তবে খেলার স্কোরলাইন ছাপিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তাঁর গোল করার পরের প্রতিবাদী উদযাপন। বল জালে জড়িয়েই নিজের বাহুতে থাকা কালো আর্মব্যান্ড খুলে তাতে চুমু দেন এই ফুটবলার—যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে হাঙ্গেরির ডেব্রেসেনে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে দখলদার ইসরাইলকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে আয়ারল্যান্ড। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া আইরিশ দল প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি।
ম্যাচের হাইলাইট হয়ে দাঁড়ায় জ্যাক ময়লানের গোলটি। গোল করার পর বাঁধভাঙা উল্লাসে মেতে না উঠে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক প্রতিবাদী ভঙ্গি বেছে নেন। ভিডিও ফুটেজে দেখা যায়, গোলের পর ময়লান তাঁর বাহু থেকে কালো আর্মব্যান্ডটি সযত্নে খুলে উঁচিয়ে ধরেন এবং তাতে সস্নেহে চুমু খান। এরপর তিনি আয়ারল্যান্ডের জাতীয় ফুটবল দলের জার্সির ব্যাজেও চুমু দেন। ফিলিস্তিনের ওপর চলা চলমান আগ্রাসন ও বর্বরতার প্রতি সংহতি প্রকাশ এবং এর প্রতিবাদ হিসেবেই তিনি এই কালো আর্মব্যান্ড পরিধান করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। খেলার মাঠে তাঁর এই প্রতীকী প্রতিবাদ ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |