| বঙ্গাব্দ

জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের জন্য আমরা ব্যথিত, তিনি ন্যায়বিচার পাবেন: রাশেদ খাঁন

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-09-2026 ইং
  • 4214 বার পঠিত
জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের জন্য আমরা ব্যথিত, তিনি ন্যায়বিচার পাবেন: রাশেদ খাঁন
ছবির ক্যাপশন: তিনি ন্যায়বিচার পাবেন: রাশেদ খাঁন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: রাশেদ খাঁনের সহমর্মিতা ও ন্যায়বিচারের আশ্বাস

প্রতিবেদক: বুলবুল আহমেদ

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একইসঙ্গে এই ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ তুলে ধরে ভুক্তভোগী ক্রিয়েটরকে যথাযথ ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই ঘটনার বিস্তারিত প্রেক্ষাপট তুলে ধরেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি উল্লেখ করেন, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের ভেতরের জমির মালিকানা নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে মূলত এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। নিউ গিনি প্রোপার্টিজের সংলগ্ন সাবেক কিছু সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে, যার মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে। সাবেক সরকারি কর্মকর্তাদের অভিযোগ, অতীতে প্রভাব খাটিয়ে এই ৮ কাঠা জমি দখল করেছিলেন নিউ গিনি প্রোপার্টিজের মালিক ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ নাজিম উদ্দীন, যিনি পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জেলও খেটেছেন।

ঘটনার বিস্তারিত জানিয়ে তিনি আরও লেখেন, সম্প্রতি ওই নাজিম উদ্দীনের কাছ থেকে ৫ হাজার স্কয়ার ফিট জায়গা ভাড়া নিয়ে স্টুডিও তৈরি করেছিলেন সালমান মুক্তাদির। তবে নিউ গিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীন সম্প্রতি ভেতরে অন্যদের যাতায়াত বন্ধ করতে তিনটি নতুন গেট নির্মাণ করেন। জমি দখলের উদ্দেশ্যেই এই গেট নির্মাণ করা হয়েছে বলে দাবি করেন সাবেক সরকারি কর্মকর্তারা। এর ফলে ক্ষুব্ধ হয়ে সাবেক কর্মকর্তারা লোকজন নিয়ে গেট ভাঙতে যান এবং নাজিম উদ্দীনের সম্পদ ভেবে ভুল করে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালান। বিষয়টিকে সম্পূর্ণ ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, সাবেক সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তারা আইনগত পদক্ষেপ না নিয়ে পাল্টা পেশিশক্তি প্রদর্শন করেছেন এবং এর সম্পূর্ণ দায় বিএনপির ওপর চাপানোর সুযোগ করে দিয়েছেন।

জড়িতদের রাজনৈতিক পরিচয় নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘দখল ও পাল্টা দখলের এই ঘটনার সঙ্গে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর থেকে যারা বিভিন্ন প্রতিষ্ঠান ও সম্পদ দখলের অপচেষ্টায় লিপ্ত ছিল, তারাই এখন এমন সব ঘটনায় বিএনপিকে দোষারোপ করে ভিলেন বানানোর অপচেষ্টা চালাচ্ছে।’

সালমান মুক্তাদিরের প্রতি সহমর্মিতা প্রকাশ করে রাশেদ খাঁন বলেন, পুরো বিষয়টি না জেনে সালমান শুরুতে একপক্ষীয় বক্তব্য দিয়ে বিএনপির লোকজনকে দায়ী করেছিলেন। আশা করা যায়, এখন তিনি প্রকৃত সত্য বুঝতে পেরেছেন। জুলাই যোদ্ধা সালমানের সঙ্গে ঘটে যাওয়া এই অন্যায়ের জন্য আমরা ব্যথি

ত। ইনশাআল্লাহ, দোষীরা যথাযথ শাস্তি পাবে এবং তিনি অবশ্যই ন্যায়বিচার পাবেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency