প্রতিবেদক: বুলবুল আহমেদ
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার রহস্যজনক মৃত্যু নিয়ে চলা আইনি লড়াইয়ে এবার এসেছে এক নতুন মোড়। আদালতের নিযুক্ত একজন ফরেনসিক বিশেষজ্ঞ জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ম্যারাডোনার মৃত্যু হয়ে থাকতে পারে—এই সম্ভাবনাটি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। এমনকি মৃত্যুর পর ময়নাতদন্তের সময় করোনার কোনো পরীক্ষা না করাকে একটি বড় ধরনের পদ্ধতিগত ভুল বলেও কড়া সমালোচনা করেছেন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ নভেম্বর আর্জেন্টিনার টিগ্রেতে নিজ বাড়িতে ঘুমের মধ্যে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিশ্ব ফুটবলের এই অবিসংবাদিত জাদুকর। মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিরাময়ের জন্য অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেছিলেন তিনি। সে সময় ৬০ বছর বয়সে তার এই আকস্মিক প্রয়াণ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে।
সান ইসিদ্রোর আদালতে বর্তমানে এই সংক্রান্ত মামলার বিচারকাজ চলছে এবং এতে ইতোমধ্যে ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মামলার একদম শেষ পর্যায়ে আদালতের শেষ সাক্ষী হিসেবে নিজের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন ফরেনসিক চিকিৎসক পাবলো ফেরারি। তাঁর এই সাক্ষ্যেই ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে নতুন এই তত্ত্ব সামনে এল। স্প্যানিশ প্রভাবশালী সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আদালতে চিকিৎসক ফেরারি প্রশ্ন তুলে বলেন, ময়নাতদন্তের সময় করোনা পরীক্ষা কেন করা হলো না? পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘আমরা কিছুতেই এটা উড়িয়ে দিতে পারি না যে তিনি আসলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।’
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |