| বঙ্গাব্দ

হার দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-09-2026 ইং
  • 50352 বার পঠিত
হার দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু
ছবির ক্যাপশন: বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপ শুরু করল বাংলাদেশ

প্রতিবেদক: বুলবুল আহমেদ

প্রথমার্ধে ছন্দহীন ও দুর্বল ফুটবলের খেসারত দিয়ে দুই গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আপ্রান চেষ্টা করেছিল বাংলাদেশ। এ অর্ধে বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি হয়েছিল; তবে আক্রমণভাগের চিরচেনা ব্যর্থতার কারণে একটি গোলও আদায় করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে ফিফা আসিয়ান কাপের মিশন শুরু করল বাংলাদেশ।

গ্রুপ পর্বের নিজেদের প্রথম এই ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে শুরু থেকেই ব্যাকফুটে ছিল বাংলাদেশ। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রেখে একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে স্বাগতিকরা। বাংলাদেশের ডিফেন্ডাররা নিজেদের অর্ধ থেকে বের হয়ে কোনো কার্যকর পাল্টা আক্রমণ সাজানোর সুযোগই পাচ্ছিলেন না। ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ার উপক্রম হয়েছিল, যখন মালয়েশিয়ার এক ফরোয়ার্ড কর্নার থেকে আসা বলে জোরালো শট নেন। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দারুণ ও দ্রুত প্রতিক্রিয়ায় সে যাত্রায় বলটি বাইরে পাঠিয়ে বিপদরক্ষা করেন।

যদিও বেশিক্ষণ নিজেদের গোলপোস্ট অক্ষত রাখতে পারেনি বাংলাদেশ দল। ম্যাচের ১৮তম মিনিটে মাঝমাঠ থেকে বাড়িয়ে দেওয়া লং বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সির তারকা আরিফ আইমান। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ তাকে আটকানোর আপ্রান চেষ্টা করলেও সফল হননি। এমনকি গোলরক্ষক শ্রাবণও তার গতির শট রুখতে ব্যর্থ হন। ফলে সহজেই লিড পেয়ে যায় স্বাগতিক মালয়েশিয়া। এরপর প্রথমার্ধের বাকি সময়ে আরও এক গোল হজম করে ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে পড়ে বাংলাদেশ।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

News

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency