প্রতিবেদক: বুলবুল আহমেদ
পর্তুগালের জার্সিতে আবারও মাঠে নামতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা নেশন্স লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচে ৪১ বছর বয়সি এই তারকাকে একাদশে রাখার স্পষ্ট পরিকল্পনার কথা জানিয়েছেন পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস। ম্যাচের আগে ‘অসাধারণ কিছু’ না ঘটলে রোনালদো একাদশে খেলবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে হারের পর এটিই পর্তুগালের প্রথম ম্যাচ। ফলে বিশ্বকাপের হতাশা ভুলে জাতীয় দলের হয়ে রোনালদোরও এটি হতে যাচ্ছে প্রথম ম্যাচ। বিশ্বকাপে তিনি তিনটি গোল করেছিলেন, যার দুটি ছিল গ্রুপপর্বে উজবেকিস্তানের বিপক্ষে। রোনালদোকে জাতীয় দলে রাখা নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা থাকলেও কোচ জেসুস সেসবে কান দিচ্ছেন না। এর আগে গত মৌসুমে রোনালদোর সঙ্গে আল নাসরকে সৌদি প্রো লিগের শিরোপা জেতানো এই কোচ তার ওপর পূর্ণ আস্থা রাখছেন।
কোচ জেসুস বলেন, ‘ক্রিস পর্তুগালের প্রতীক। তবে এর অর্থ এই নয় যে, তাকে প্রতিটি ম্যাচ খেলতেই হবে। আমরা তাকে ছাড়া হংকংয়ে একটি ম্যাচ খেলেছিলাম, সেখানে দর্শক ছিল ৫ হাজার। আর সে খেললে দর্শক হয়েছিল ৫৫ হাজার। সে ওয়েলসের বিপক্ষে খেলবে। আমি আশা করি, সে একটি বা দুটি গোল করবে এবং আমি সঙ্গে সঙ্গেই তাকে তুলে নেব।’
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |