| বঙ্গাব্দ

মাথায় টুপি পরা নিয়ে ডা. জাকির নায়েকের বিশ্লেষণ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 23-09-2026 ইং
  • 5731 বার পঠিত
মাথায় টুপি পরা নিয়ে ডা. জাকির নায়েকের বিশ্লেষণ
ছবির ক্যাপশন: ডা. জাকির নায়েকের বিশ্লেষণ

খালি মাথায় নামাজ পড়া কি জায়েজ? যা বললেন ডা. জাকির নায়েক

প্রতিবেদক: বুলবুল আহমেদ

নামাজ আদায়ের সময় টুপি বা পাগড়ি দিয়ে মাথা ঢেকে রাখা ইসলামি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তবে সাম্প্রতিক সময়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসকারী কিংবা হজ থেকে ফিরে আসা অনেককেই দেখা যায় ইচ্ছাকৃতভাবে টুপি পরিহার করে খালি মাথায় নামাজ আদায় করতে। বিষয়টিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে নানা সংশয় তৈরি হওয়ায় প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ডা. জাকির নায়েক এক টিভি অনুষ্ঠানে এর ব্যাখ্যা দিয়েছেন।

ডা. জাকির নায়েক জানান, অসংখ্য সহিহ হাদিস দ্বারা এটি সুপ্রমাণিত যে, আল্লাহর রাসুল (সা.)-এর মাথা সর্বদাই টুপি, পাগড়ি কিংবা যুদ্ধক্ষেত্রের শিরস্ত্রাণ দিয়ে আবৃত থাকত। কেবল নবীজি (সা.) নন, তার প্রিয় সাহাবিদের মাথার পোশাকও সর্বদাই আবৃত থাকত। শরিয়তের পরিভাষায় টুপি ও পাগড়ি দিয়ে মাথা ঢেকে রাখা রাসুলুল্লাহ (সা.)-এর অন্যতম প্রিয় সুন্নত ও মুস্তাহাব আমল। নামাজের ভেতরেও মাথা ঢেকে রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে খালি মাথায় নামাজ পড়া মাকরুহ বা অপছন্দনীয়।

মাথা ঢেকে রাখার এই বিষযে চার মাজহাবের সম্মানিত ইমামগণ— ইমাম আবু হানিফা (রহ.), ইমাম শাফেয়ি (রহ.), ইমাম মালিক (রহ.) এবং ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.)-সহ প্রায় সকল বুজুর্গ ও আলেম একমত পোষণ করেছেন। ইমাম মালিক (রহ.) এ প্রসঙ্গে বলেন, ‘ইসলামের শুভসূচনা থেকে আজ পর্যন্ত আলেম, সাহাবি ও সালাফদের যুগপরম্পরায় সর্বত্র এই টুপি বা পাগড়ি দিয়ে মাথা ঢেকে রাখার সুন্দর রীতি চলে আসছে।’

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency