| বঙ্গাব্দ

এবার এপিএলে নাম লেখালেন তাসকিন

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 23-09-2026 ইং
  • 9373 বার পঠিত
এবার এপিএলে নাম লেখালেন তাসকিন
ছবির ক্যাপশন: নাম লেখালেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলার জন্য নাম নিবন্ধন করলেন তাসকিন আহমেদ

প্রতিবেদক: বুলবুল আহমেদ

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ। এই পেসারের টুর্নামেন্টে নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।

বুধবার এপিএলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাসকিনকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে। একই তথ্য প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমও। প্রথমবারের মতো আয়োজিত এপিএলের খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের এক হাজারের বেশি ক্রিকেটার এই টুর্নামেন্টের প্রথম আসরের জন্য নিবন্ধন করেছেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency