প্রবেদন: বিডিএস বুলবুল আহমেদ
শিরোনামটি পড়ে অনেকেই চমকে উঠতে পারেন। সার্জিও আগুয়েরো তো অনেক আগেই ফুটবল থেকে অবসর নিয়েছেন। তা ছাড়া বাংলাদেশও আর্জেন্টিনার বিপক্ষে খেলছে না। তাহলে বাংলাদেশের সামনে কোন আগুয়েরো?
সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের বিপক্ষে মালয়েশিয়ার হয়ে মাঠে নামতে পারেন সার্জিও ফাবিয়ান এসকিয়েল আগুয়েরো। তিনি আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড সার্জিও ‘কুন’ আগুয়েরো নন।
আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই আগুয়েরো কয়েক বছর ধরে মালয়েশিয়ার নাগরিক হিসেবে খেলছেন। নামের মিলের কারণে তাঁকে নিয়ে প্রায়ই বিভ্রান্তি তৈরি হয়। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যেখানেই যান, মানুষ তাঁর নামের সঙ্গে বিখ্যাত আর্জেন্টাইন তারকার মিল নিয়ে কথা বলে।
দুই আগুয়েরোর মধ্যে কিছু মিল রয়েছে। দুজনই আর্জেন্টিনায় জন্মেছেন এবং নিজ নিজ দলের আক্রমণভাগে খেলেছেন। তবে তাঁদের ক্যারিয়ারের পথ সম্পূর্ণ ভিন্ন। কুন আগুয়েরো বিশ্বফুটবলের শীর্ষ তারকায় পরিণত হলেও মালয়েশিয়ার আগুয়েরো এশিয়ার ফুটবলে নিজের ছাপ রাখার চেষ্টা করে যাচ্ছেন।
লা রিওহায় জন্ম নেওয়া সার্জিও ফাবিয়ান এসকিয়েল আগুয়েরো যুব পর্যায়ে রিভার প্লেট ও অল বয়েজে খেলেছেন। ২০১৫ সালে হাঙ্গেরির তাতাবানিয়াইয়ের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন তিনি। এক মৌসুম পর পাড়ি জমান মালয়েশিয়ায়।
মালয়েশিয়ায় দীর্ঘ সময় কাটানোর পর ২০২২ সালে দেশটির নাগরিকত্ব গ্রহণ করেন আগুয়েরো। এরপর থেকে মালয়েশিয়া জাতীয় দলের হয়ে খেলছেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার।
ফুটবলে তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা হুয়ান রোমান রিকেলমে ও লিওনেল মেসি। আগুয়েরো বলেন, ‘আমার সবচেয়ে বড় দুই আদর্শ রিকেলমে ও মেসি। তাঁদের খেলার ধরন নিয়মিত পর্যবেক্ষণ করি এবং তাঁদের মুভ অনুকরণ করার চেষ্টা করি। তবে সেটি মোটেও সহজ নয়।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সুযোগ পেলে মালয়েশিয়ার এই আগুয়েরোকে সামলানোর চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের রক্ষণভাগের সামনে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |