প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ
লিওনেল মেসির ট্রফির সংগ্রহে যোগ হলো আরও একটি শিরোপা। ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ সালের ক্যাম্পেওনেস কাপ জিতেছে ইন্টার মায়ামি। এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারে আরও একটি বড় অর্জন যুক্ত হলো আর্জেন্টাইন মহাতারকার।
ম্যাচে ইন্টার মায়ামির জয়ের নায়ক ছিলেন মেসি নিজেই। ২৪তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এটি ছিল ইন্টার মায়ামির জার্সিতে মেসির ১০০তম গোল।
এরপর ৮১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে ইন্টার মায়ামি।
বিভিন্ন সংবাদমাধ্যমের হিসাব অনুযায়ী, এই শিরোপার পর মেসির ক্যারিয়ারে ট্রফির সংখ্যা দাঁড়াল ৪৯টি। এতে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি অর্জন করা খেলোয়াড়দের তালিকায় নিজের অবস্থান আরও সুদৃঢ় করলেন তিনি।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসির নেতৃত্বে একের পর এক সাফল্য পাচ্ছে ক্লাবটি। ২০২৩ সালে লিগস কাপ জয়ের পর ২০২৪ সালেও শিরোপা জিতেছিল দলটি। এবার ক্যাম্পেওনেস কাপ জিতে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখল মেসির দল।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |