| বঙ্গাব্দ

যশোরে ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 16-09-2026 ইং
  • 17884 বার পঠিত
যশোরে ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ছবির ক্যাপশন: যশোরে ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি,

যশোরে ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬

যশোরের বড়বাজারে ভারত থেকে আমদানি করা ইলিশকে দেশীয় মাছ হিসেবে পরিচয় দিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি মাছের আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে বড়বাজারের মাছের বাজারে অভিযান চালিয়ে কর্ণফুলী ফিস নামের ওই আড়তকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, আড়তদার ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য এবং মাছ ক্রয়-বিক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

অভিযানকালে বড়বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা মাছের দোকান পরিদর্শন ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে আড়ত কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানির সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশের বাজারে ইলিশের সরবরাহ বাড়াতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ভারত থেকে ইলিশ আমদানি করা হচ্ছে। দেওয়া তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম দুই মাসে ১৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ দেশে এসেছে।

অভিযোগ রয়েছে, আমদানি করা এসব ইলিশের কিছু অংশকে ‘বরিশালের ইলিশ’ নামে বিক্রি করা হচ্ছে। ফলে প্রকৃত উৎস সম্পর্কে না জেনে বেশি দামে মাছ কিনে প্রতারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

সূত্র: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency