| বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার পেসবান্ধব উইকেট নিয়ে স্মিথের আক্ষেপ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 14-09-2026 ইং
  • 1937 বার পঠিত
অস্ট্রেলিয়ার পেসবান্ধব উইকেট নিয়ে স্মিথের আক্ষেপ
ছবির ক্যাপশন: পেসবান্ধব উইকেট নিয়ে স্মিথের আক্ষেপ

অস্ট্রেলিয়ার পেসবান্ধব উইকেট নিয়ে স্মিথের আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ। তবে পরের টেস্টে পুরোপুরি ভিন্ন চিত্র। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইনিংস ও ৫১ রানে হেরে যায় টাইগাররা।

দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে পারেনি ব্যাটাররা। মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় দলটি। মাত্র দুই দিনে শেষ হওয়া ম্যাচটিতে মোট ৭৫০ বল খেলা হয়েছে।

এমন পেসবান্ধব উইকেট নিয়েই এবার আক্ষেপ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি মনে করেন, অতিরিক্ত পেসসহায়ক উইকেটের কারণে টেস্ট ক্রিকেটে স্পিনারদের গুরুত্ব কমে যাচ্ছে।

স্মিথ বলেন, এমন পরিস্থিতি সত্যিই হতাশাজনক। তার মতে, উইকেটগুলো এতটাই পেসারদের সহায়ক হয়ে উঠেছে যে অনেক সময় একাদশে স্পিনার রাখার প্রয়োজনই দেখা যাচ্ছে না। অথচ তিনি স্পিনারদের নিয়ে খেলতে এবং তাদের বোলিং দেখতে বেশ উপভোগ করেন।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দুই টেস্টের সিরিজেও পেসারদের আধিপত্য ছিল স্পষ্ট। ৬১টি উইকেটের মধ্যে ৪৯টিই নিয়েছেন পেসাররা। হাসান মাহমুদ ও মিচেল স্টার্কদের গতিময় বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটাররা বেশিরভাগ সময়ই চাপে ছিলেন। বিপরীতে স্পিনাররা পেয়েছেন মাত্র ১২ উইকেট। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম এবং অস্ট্রেলিয়ার নাথান লায়ন নিয়েছেন যথাক্রমে ৬, ২ ও ৪ উইকেট।

স্মিথের স্পিনের প্রতি আলাদা টান থাকার কারণও রয়েছে। ব্যাটিংয়ে কিংবদন্তির মর্যাদা পাওয়া এই ক্রিকেটার ক্যারিয়ারের শুরুতে লেগস্পিনার হিসেবে খেলতেন। বর্তমানে নিয়মিত বোলিং না করলেও স্পিন বোলিংয়ের প্রতি আগ্রহ এখনও রয়েছে তার।

স্মিথ বলেন, টেস্ট ক্রিকেটে স্পিনারদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে চান তিনি। তার মতে, স্পিনারদের বোলিং দেখাও তার কাছে দারুণ উপভোগ্য।

এদিকে ২০২৭ সালের অ্যাশেজে খেলতে পারবেন কি না, তা নিয়েও নিশ্চিত নন স্মিথ। ৩৭ বছর বয়সী এই ব্যাটার জানিয়েছেন, তিনি আপাতত সিরিজ ধরে ধরে এগোচ্ছেন। তবে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিততে পারলে সেটি তার জন্য দারুণ একটি অর্জন হবে বলেও মন্তব্য করেছেন।

২০১০ সাল থেকে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান ব্যাটিং ভরসা স্মিথ। এখন পর্যন্ত ১২৬ টেস্টে ৩৭টি সেঞ্চুরি ও ৪৫টি ফিফটির সাহায্যে ১০ হাজার ৯২০ রান করেছেন তিনি। তার ব্যাটিং গড় ৫৬।

সূত্র: দ্য টেলিগ্রাফ

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency