নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি আসাদুল হকের লাশ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জের দিনাজপুর সীমান্ত পয়েন্টে আনুষ্ঠানিকভাবে লাশটি বিজিবির কাছে বুঝিয়ে দেয় বিএসএফ।
নিহত আসাদুল হক (৩৮) উপজেলার ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদ আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে চারজনের একটি দল ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের টহল দলের গুলিতে আসাদুলসহ কয়েকজন আহত হন।
পরে বিএসএফ সদস্যরা আসাদুল হক, মোস্তাকিম (৩২) ও উদা রায়কে (৩৪) আটক করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল হকের মৃত্যু হয়।
মোস্তাকিম একই এলাকার ওয়াহেদ আলীর ছেলে এবং উদা রায় মুনষা নারায়ণের ছেলে। বর্তমানে তাদের দুজনকে ভারতের রায়গঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর থেকে আইয়ুব আলী নামে আরেক যুবকের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে।
বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, ঘটনার খবর পাওয়ার পর বিএসএফের সঙ্গে একাধিকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ একজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি স্বীকার করে।
তিনি জানান, পরবর্তীতে তিন দফা পতাকা বৈঠকের পর নিহত আসাদুল হকের মরদেহ হস্তান্তরে সম্মত হয় বিএসএফ।
পীরগঞ্জ থানার পরিদর্শক আব্দুল হাকিম বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গভীর রাতে বিজিবির কাছ থেকে লাশ গ্রহণ করা হয়। পরে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্র
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |