গাজার গণহত্যায় ইসরাইলকে অস্ত্র পাঠাচ্ছে ভারত: মানবধিকার সংস্থা অ্যামনেস্টি
গাজায় চলমান নির্মম সামরিক অভিযানের মুখে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত হুঁশিয়ারি উপেক্ষা করেই ইসরাইলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় ফিলিস্তিনিদের ওপর সংঘটিত গণহত্যায় ব্যবহৃত যুদ্ধাস্ত্রের একটি বড় অংশ সরবরাহ করছে ভারতীয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি কয়েকটি অস্ত্র তৈরি প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য মতে, সাম্প্রতিক মাসগুলোতে ভারত থেকে রকেট চালিত গ্রেনেড (আরপিজি), বিস্ফোরক, ড্রনের যন্ত্রাংশ এবং গোলারুদ বহনকারী একাধিক জাহাজে অস্ত্র পরিবহন করা হয়েছে। এসব সামরিক চালান সরাসরি ইসরাইলের বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়। মানবাধিকার সংস্থাটি ফ্লাইট ট্র্যাকিং, সামুদ্রিক রুট ট্র্যাকিং এবং সরকারি রপ্তানি নথিপত্র বিশ্লেষণ করে এই সামরিক সহায়তার স্পষ্ট প্রমাণ পেয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর অব্যাহত হামলা ও গণহত্যা চালানের মধ্যে এ ধরনের অস্ত্র সরবরাহ ইসরাইলি বাহিনীকে আরও উৎসাহিত করছে। জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, গণহত্যা বা যুদ্ধাপরাধের ঝুঁকিতে থাকা কোনো দেশে অস্ত্র সরবরাহ করা সরাসরি ওই অপরাধে সহযোগিতার সামিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে অবিলম্বে ইসরাইলে ভারতের এই অস্ত্র সরবরাহ বন্ধের তাগিদ দিয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো স্পষ্ট জানিয়েছে, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর চলমান হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা এখন সময়ের দাবি।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |