আন্তর্জাতিক ও মধ্যপ্রাচ্য ডেস্ক | গালফ নিউজ
সর্বশেষ আপডেট: ১৪ জুলাই, ২০২৬
সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানরত প্রবাসীদের জন্য চরম হুঁশিয়ারি জারি করেছে দেশটির সরকার। প্রবেশ ভিসার অপব্যবহার রোধ এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শ্রমবাজার রক্ষার্থে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা, দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও স্থায়ী নির্বাসনের মতো কঠোর শাস্তির বিধান কার্যকর করা হচ্ছে।
সোমবার (১৩ জুলাই, ২০২৬) মধ্যপ্রাচ্যভিত্তিক প্রথম সারির সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ (Gulf News) ও সৌদি প্রেস এজেন্সির (SPA) এক বিশেষ প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক তাঁর জন্য নির্ধারিত ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশ ত্যাগ না করলে তা একটি গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের শাস্তি হিসেবে প্রবাসীদের ধাপে ধাপে সর্বোচ্চ ৫০,০০০ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে, যা বর্তমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকারও বেশি।
আর্থিক জরিমানার পাশাপাশি অপরাধের গুরুত্ব বিবেচনা করে লঙ্ঘনকারীকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাজা ভোগের পরপরই উক্ত প্রবাসীকে নিজস্ব অর্থায়নে সৌদি আরব থেকে স্থায়ীভাবে নির্বাসন (Deportation) দেওয়া হবে এবং পরবর্তীতে তাঁর সৌদি আরবে পুনরায় প্রবেশের ওপর আজীবন বা দীর্ঘমেয়াদি কঠোর নিষেধাজ্ঞা (Travel Ban) আরোপ করা হতে পারে।
⚠️ সৌদি আরবে ভিসা ওভারস্টের সর্বোচ্চ শাস্তি:
১. আর্থিক জরিমানা: সর্বোচ্চ ৫০,০০০ সৌদি রিয়াল (১৬+ লাখ টাকা)
২. কারাদণ্ড: সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত জেল
৩. চূড়ান্ত পরিণতি: নির্বাসন এবং সৌদি আরবে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা
সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে বর্তমানে দেশজুড়ে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই কঠোর পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো দর্শনার্থীরা যেন অনুমোদিত সময়ের চেয়ে এক দিনও বেশি অবস্থান না করেন, তা নিশ্চিত করা।
একই সঙ্গে মন্ত্রণালয় দেশের সাধারণ নাগরিক এবং বৈধভাবে বসবাসরত বাসিন্দাদের প্রতি একটি বিশেষ আহ্বান জানিয়েছে। আশেপাশে কোনো অবৈধ বসবাসকারী, শ্রমিক কিংবা সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনা সন্দেহজনক মনে হলে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। এই উদ্দেশ্যে সরকার দিনরাত ২৪ ঘণ্টা সচল থাকবে এমন একটি বিশেষ হটলাইন সেবা চালু করেছে।
মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশ (Eastern Province): এই অঞ্চলের বাসিন্দারা সরাসরি 911 নম্বরে ফোন করে তথ্য দিতে পারবেন।
দেশের অন্য সব অঞ্চল: বাকি অঞ্চলের বাসিন্দাদের তথ্য প্রদানের জন্য 999 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ভিসার অবৈধ ব্যবহার রোধে এবং সৌদির স্থানীয় শ্রমবাজারের শৃঙ্খলা বজায় রাখতে কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে রিয়াদ প্রশাসন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |