মধ্যপ্রাচ্যে ইরান সংকট থিতু হতে না হতেই এবার পশ্চিম গোলার্ধের কিউবাকে ঘিরে যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে। সংবাদমাধ্যম এক্সিওসের (Axios) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আক্রমণাত্মক মন্তব্য থেকে কিউবায় যে কোনো সময় বড় ধরণের সামরিক অভিযানের আভাস পাওয়া যাচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ বহুগুণ বৃদ্ধি করেছেন। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি কিউবার কট্টর সমালোচক হিসেবে পরিচিত, তিনি সম্প্রতি কিউবার সামরিক-পরিচালিত ব্যবসায়িক গোষ্ঠী GAESA-এর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
১৯৬২ সালের কিউবান মিসাইল ক্রাইসিসের পর কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে এটিই হতে যাচ্ছে সবচেয়ে নাটকীয় সংঘাত। ১৯৬২ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক মিসাইল মোতায়েন করলে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করেছিল। বর্তমানে ট্রাম্প প্রশাসন দাবি করছে যে কিউবা বিদেশি শত্রু দেশগুলোর (রাশিয়া ও চীন) গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য চরম হুমকি।
চলতি বছরের ৩ জানুয়ারি 'অপারেশন রিজলভ'-এর মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনারা আটক করার পর কিউবার অবস্থা সবচেয়ে শোচনীয় হয়ে পড়েছে।
এদিকে এক ভিন্ন তথ্য দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্পের সাথে বৈঠকের পর জানিয়েছেন যে, ট্রাম্প তাকে ব্যক্তিগতভাবে বলেছেন—কিউবায় হামলা চালানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা তাঁর নেই।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |