বিশেষ বিশ্লেষণে: বিডিএস বুলবুল আহমেদ (সিনিয়র ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট)
২০০৮ সালে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি এখন বিশ্বের অন্যতম দামী স্পোর্টস ব্র্যান্ড। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস এবার এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হলো। আমেরিকার শীর্ষ ব্যবসায়ীদের একটি কনসোর্টিয়াম দলটির ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে, যার বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি!
মার্কিন ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন একটি শক্তিশালী কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালসের পূর্ণ মালিকানা বুঝে নিয়েছে। এই কনসোর্টিয়ামে রয়েছেন বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের কর্ণধাররা:
রব ওয়ালটন: রিটেইল জায়ান্ট 'ওয়ালমার্ট'-এর কর্ণধার।
হ্যাম্প পরিবার: বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান 'ফোর্ড'-এর মালিক।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এই চুক্তিতে তাদের খরচ হয়েছে ১৬৩ কোটি ডলার। গত বছর আইপিএলের পরেই বর্তমান মালিকপক্ষ দল বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন এবং দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর সোমানির প্রস্তাবটি চূড়ান্ত করেন।
নতুন এই চুক্তির আগে রাজস্থান রয়্যালসের মালিকানা বেশ কয়েকটি সংস্থার হাতে বিভক্ত ছিল:
ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস: ৬৫ শতাংশ (কর্ণধার মনোজ বাদালে)।
রেডবার্ড ক্যাপিটাল: ১৫ শতাংশ।
ল্যাচলান মার্ডক: ১৩ শতাংশ।
এখন এই সব অংশীদারের শেয়ার কিনে নিয়ে রাজস্থান রয়্যালস এখন পুরোপুরি মার্কিন মালিকানাধীন একটি ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হলো।
আরও পড়ুন:
পিএসএল ২০২৬: পাকিস্তানের মাঠে বাংলাদেশের ৬ তারকার জয়জয়কার! নিউজিল্যান্ড সিরিজের আগে বড় সুযোগ
কেবল রাজস্থান নয়, আইপিএলের আকাশচুম্বী জনপ্রিয়তায় বিনিয়োগ করতে মুখিয়ে আছে আমেরিকার আরও বড় বড় সংস্থা। তথ্য অনুযায়ী, ব্ল্যাকস্টোন প্রাইভেট ইক্যুইটি স্ট্র্যাটেজিস ফান্ড (বিএক্সপিই) আইপিএলে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। তারা সরাসরি কোনো দল না কিনলেও রাজস্থান অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-তে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহী।
বিশেষ বিশ্লেষণ:
বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচার: পি কে হালদার ও ওসি প্রদীপের নেপথ্য কাহিনী
২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে চমক দিয়েছিল রাজস্থান। এরপর দীর্ঘ বিরতির পর ২০২২ সালে আবারও ফাইনালে উঠলেও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। নতুন মালিকানার অধীনে দলটি কি আবারও শিরোপা খরা কাটাতে পারবে? ক্রিকেট বিশ্বে এখন এটিই বড় প্রশ্ন।
আমেরিকান জায়ান্টদের আইপিএলে প্রবেশ প্রমাণ করে যে, এই লিগের আর্থিক মূল্য ও জনপ্রিয়তা এখন এনবিএ (NBA) বা এনএফএল (NFL)-এর মতো বৈশ্বিক লিগগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ২০ হাজার কোটি টাকার এই বিনিয়োগ কেবল রাজস্থানের জন্য নয়, পুরো আইপিএল ইকোসিস্টেমের জন্য এক নতুন দিগন্ত।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |