শ্রেয়া ঘোষালের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, ভক্তদের সতর্কবার্তা
ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। বিগত ১৬ দিন ধরে হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকলেও এখনও তা উদ্ধার করা সম্ভব হয়নি। বহু চেষ্টা করেও এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি, যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন এই শিল্পী।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি শ্রেয়া ঘোষালের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। সেই সময় থেকে তিনি তার প্রোফাইলে প্রবেশ করতে পারছেন না বা অ্যাকাউন্ট ডিলিট করতেও সক্ষম নন।
গত শনিবার শ্রেয়া ঘোষাল এক বিবৃতিতে বলেন,
"প্রিয় শ্রোতা ও ভক্তরা, আমার এক্স হ্যান্ডেল (টুইটার) ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাকড রয়েছে। এক্স টিমের সঙ্গে যোগাযোগের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি স্বয়ংক্রিয় কিছু উত্তর ছাড়া আর কোনো সাহায্য পাইনি। এমনকি আমি আমার অ্যাকাউন্ট ডিলিটও করতে পারছি না, কারণ লগ-ইনই সম্ভব হচ্ছে না।"
এরপরই ভক্তদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন,
"দয়া করে আমার অ্যাকাউন্ট থেকে আসা কোনো মেসেজে সাড়া দেবেন না। যদি কোনো লিংক শেয়ার করা হয়, তাতে ক্লিক করবেন না। সবকিছুই স্প্যাম হতে পারে। আমার অ্যাকাউন্ট পুনরুদ্ধার হলে আমি নিজেই ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে জানিয়ে দেব।"
শ্রেয়া ঘোষালের মতো একজন জনপ্রিয় শিল্পীর অ্যাকাউন্ট হ্যাক হওয়া এবং এতদিনেও তা পুনরুদ্ধার করা না যাওয়া অনেককেই অবাক করেছে। এটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
এখন পর্যন্ত এক্স কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কোনো লিংকে ক্লিক না করতে এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলে তা রিপোর্ট করতে।
ভক্তরা এখন অপেক্ষায় আছেন, শ্রেয়া ঘোষালের অ্যাকাউন্ট পুনরুদ্ধার হলে তার নিজস্ব বার্তা পাওয়ার জন্য।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |