রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আজ (২৬ ফেব্রুয়ারি) ভোরে পুলিশের টহল কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
তিনি বনানী মোড়, বিজয় সরণি (নভোথিয়েটার), মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ, নিউমার্কেট থানা, শাহবাগ, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা, গুলশান থানা ও আশপাশের কিছু অলিগলি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি সারাদেশের নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত চেকপোস্ট ও তল্লাশিচৌকির কার্যক্রম পর্যালোচনা করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার এই আকস্মিক পরিদর্শন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |