| বঙ্গাব্দ

ঢাকায় সাঁড়াশি অভিযানে ২৪৮ জন গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-02-2025 ইং
  • 4703276 বার পঠিত
ঢাকায় সাঁড়াশি অভিযানে ২৪৮ জন গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার
ছবির ক্যাপশন: অস্ত্র ও মাদক উদ্ধার

রাজধানীতে সাঁড়াশি অভিযানে ২৪৮ জন গ্রেফতার, বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার

ঢাকা: রাজধানী ঢাকায় গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সাঁড়াশি অভিযান চালিয়ে ২৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ডিএমপি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ১৪ জন ডাকাত, ১৬ জন ছিনতাইকারী, ৭ জন চাঁদাবাজ, ১১ জন চোর, ২২ জন মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভূক্ত আসামি সহ অন্যান্য অপরাধে জড়িত ছিলেন।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি ছুরি, চারটি চাকু, একটি প্লায়ার্স, একটি স্ক্রু ড্রাইভার, একটি লোহার শাবল, একটি চাপাতি, একটি দা এবং দুটি লোহার রড। এছাড়া ৪৯ কেজি ৮৭০ গ্রাম গাঁজা এবং ৭০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করেছে। ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করতে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৫৪টি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ ছাড়া সিটিটিসির সাতটি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) চারটি এবং র‍্যাবের ১০টি টহল টিমও অভিযানে অংশগ্রহণ করেছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় ৫৯টি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency